
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ
আমার সকাল ২৪
বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করে সেখানে খুঁটি স্থাপন করে চলাচল বন্ধ করে দেওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে সচেতন মহল জানায়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
তবে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিবন্ধকতা অপসারণ করায় সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় ইউপি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। পবিত্র রমজান মাসে রোজা রেখে মানুষের চলাচল স্বাভাবিক করাকে তারা মানবিক ও সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেন।