বৃদ্ধ মায়ের আশ্রয় মেলেনি গ্রামপুলিশ ছেলের ঘরে, ইউএনওর কাছে অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
বৃদ্ধ মায়ের আশ্রয় মেলেনি গ্রামপুলিশ ছেলের ঘরে, ইউএনওর কাছে অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বৃদ্ধ মায়ের আশ্রয় মেলেনি গ্রামপুলিশ ছেলের ঘরে, ইউএনওর কাছে অভিযোগ

বৃদ্ধ মায়ের আশ্রয় মেলেনি গ্রামপুলিশ ছেলের ঘরে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনা প্রতিনিধি:

বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি নন গ্রামপুলিশ ছেলে সাগর হোসেন। এ অবস্থায় ছেলের কাছ থেকে আশ্রয় ও ভরণপোষণ পাওয়ার আশায় পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন মা মুন্নি খাতুন (৫৫)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের কার্যালয়ে এ অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযুক্ত সাগর হোসেন উপজেলার সোনাতলা গ্রামের মৃত সিরাজুল ইসলাম ও মুন্নি খাতুন দম্পতির ছেলে। তিনি নাগডেমরা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত।

পরিবার সূত্রে জানা যায়, মুন্নি খাতুনের স্বামী সিরাজুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। তাদের দুই সন্তানের মধ্যে একমাত্র ছেলে সাগর ও এক মেয়ে রয়েছেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বৃদ্ধ বয়সে মায়ের প্রধান অবলম্বন এখন ছেলে সাগর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় সূত্র জানায়, সাগরের বিয়ের পর থেকেই মায়ের সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে মাকে নিয়মিত ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন তিনি। মাকে নিজের সঙ্গে রাখতেও অনীহা প্রকাশ করেন।

মুন্নি খাতুনের অভিযোগ, ছেলের কাছ থেকে ভরণপোষণ ও আশ্রয় পাওয়ার আশায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেছেন তিনি। স্থানীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সুরাহা হয়নি। পরে বাধ্য হয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে নিজের অসুস্থতা, অসহায়ত্ব এবং ছেলের সঙ্গে থেকে বাকি জীবন কাটানোর আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

বৃহস্পতিবার বিকেলে শুনানিতে মুন্নি খাতুন ও সাগর হোসেনের বক্তব্য শোনেন ইউএনও। এ সময় মাকে নিজের সঙ্গে রেখে দেখাশোনা করার বিষয়ে সাগরকে বোঝানোর চেষ্টা করেন তিনি। একজন বৃদ্ধ ও অসুস্থ মায়ের শেষ বয়সের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মানবিকভাবে সমস্যাটির সমাধান করতে গ্রামপুলিশ সাগরকে নির্দেশ দেন ইউএনও।

তবে মাকে নিজের সঙ্গে রাখার বিষয়ে অনড় থাকেন সাগর। একপর্যায়ে তিনি ইউএনওকে বলেন, ‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব। আমি মাকে সঙ্গে রাখতে পারব না। স্যার, আপনি বলে দেন—আমি মাকে মাসে কত টাকা দেব।’

পরে উভয় পক্ষের বক্তব্য শুনে সাগরকে কয়েক দিনের সময় দেন ইউএনও। এ সময়ের মধ্যে মায়ের ভরণপোষণ ও দেখাশোনার বিষয়ে সমাধানে আসতে তাকে বলা হয়।

ছেলের সঙ্গে থাকার আকুতি জানিয়ে মুন্নি খাতুন বলেন, ‘আমার স্বামী অনেক আগেই মারা গেছেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি অসুস্থ মানুষ, হার্টের রোগী। আমার এখন ছেলে ছাড়া আর কে আছে? আমি ছেলের কাছে টাকা-পয়সা চাই না। নুন-পান্তা খেয়েও যদি ছেলের সঙ্গে থাকতে পারি, তাহলে বাকি জীবনটা পার করে দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমি তো মায়ের অধিকার নিয়ে ছেলের ঘরে থাকতে চাই। শেষ বয়সে সন্তানের কাছে একটু আশ্রয় চাইছি। এর বেশি আমার কোনো চাওয়া নেই।’

নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, মা-ছেলের বিষয়টি শুরু থেকেই সমাধানের চেষ্টা করেছেন তিনি। তবে সাগর কোনোভাবেই রাজি হননি। স্থানীয়ভাবে সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে মুন্নি খাতুন ইউএনওর কাছে অভিযোগ করেছেন।

ইউএনও সেলিম আহমেদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে ডেকে শুনানি করা হয়েছে। একজন বৃদ্ধ ও অসুস্থ মা তার সন্তানের কাছে আশ্রয় ও ভরণপোষণ প্রত্যাশা করছেন। আমরা ছেলেকে বিষয়টি মানবিকভাবে দেখার জন্য বোঝানোর চেষ্টা করেছি। তাকে কয়েক দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পরিবারের বিষয়টি যাতে আরও জটিল না হয় এবং একই সঙ্গে বৃদ্ধা মায়েরও যাতে কষ্ট না হয়, সেদিক বিবেচনা করেই বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত