বিয়ের সাত দিনের মাথায় নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও মায়ের অভিযোগ
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

বিয়ের সাত দিনের মাথায় নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও মায়ের অভিযোগ
তালতলী প্রতিনিধি: এইচ বি সুমন আলী
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনাপাড়া গ্রামের মাসুমের বিরুদ্ধে মাদক সেবন, স্ত্রীকে মারধর ও পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর স্ত্রী রহিমা বেগম ও মা এসব অভিযোগ করেছেন।
রহিমা বেগমের অভিযোগ, পারিবারিকভাবে মাসুমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের মাত্র সাত দিন পর থেকেই স্বামী তাঁকে মারধর ও বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন। তাঁর দাবি, মাসুম দীর্ঘদিন ধরে গাঁজা ও মদসহ বিভিন্ন মাদকে আসক্ত। মাদক সেবনের পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও মারধর করেন। এ ছাড়া তিনি নিয়মিত কোনো কাজও করেন না বলে অভিযোগ করেন রহিমা।
মাসুমের মা বলেন, ছেলের মাদকাসক্তি ও আচরণে তিনিও অসহায় হয়ে পড়েছেন। ছেলেকে মাদক থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
রহিমা বেগম ও তাঁর মা দুজনেই চান, মাসুমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসার মাধ্যমে তাঁকে মাদকমুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হোক।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের বিষয়ে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।









