1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
কয়েক লাখ অভিবাসী কর্মী ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের শিক্ষকের হাত-পা ভাঙার অভিযোগ, প্রধান শিক্ষকের ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন মাদকবিরোধী আন্দোলন করায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি সাড়ে ৬ হাজার মানুষ ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর বাবার দায়ের কোপে প্রাণ গেল কিশোরীর সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, বন্যার শঙ্কায় ফেনীর হাজারো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী গাজীপুরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত সড়কে ঝরল গণিত শিক্ষকের প্রাণ, শোকে স্তব্ধ নুরাইনপুর দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আল নাহিয়ান আবিদ
  • আপলোডের সময় : Sunday, June 7, 2026,
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আল নাহিয়ান আবিদ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার উদ্যোগে র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুর ১টায় মহেশখালী উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, উপজেলা দীঘির মাঠ এলাকায় প্রতিনিয়ত প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলেও পরদিন আবার একই অবস্থা সৃষ্টি হয়। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণও জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা অনেকাংশে বন্ধ করা সম্ভব।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারের সোনাদিয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বাপার সহ-সভাপতি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স. ম. ইকবাল বাহার চৌধুরী, মহেশখালী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবাল, সাধারণ সম্পাদক আজিজ সিকদার এবং সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, যুগ্ম সম্পাদক ওমর ফারুক বদরী, যুগ্ম সম্পাদক এ এইচ এম জুনাইদ, বাপা মহেশখালী আঞ্চলিক শাখার জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা।

কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। পরে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper