বিশ্বমানের এভিয়েশন চাই, বদলাতে হবে পুরো ইকোসিস্টেম: কে. এম. মুজিবুল হক
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

বিশ্বমানের এভিয়েশন চাই, বদলাতে হবে পুরো ইকোসিস্টেম: কে. এম. মুজিবুল হক
আনহাজ হোসাইন হিমেল
বার্তা সম্পাদক, আমার সকাল ২৪
বাংলাদেশের এভিয়েশন শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় ১ কোটি ২০ লাখ প্রবাসী বাংলাদেশিকে কেন্দ্র করে এ খাতকে আরও শক্তিশালী করা সম্ভব বলে মন্তব্য করেছেন টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেড (টাস গ্রুপ)-এর চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক।
তিনি বলেন, বাংলাদেশে এয়ারলাইনস থাকলেও এখনো পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে ওঠেনি। শক্তিশালী দেশীয় ক্যারিয়ার, পর্যাপ্ত উড়োজাহাজ, দক্ষ জনবল ও আধুনিক বিমানবন্দর অবকাঠামোর ঘাটতি রয়েছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে এসব সীমাবদ্ধতা দূর করা প্রয়োজন।
কে. এম. মুজিবুল হক বলেন, তৃতীয় টার্মিনালকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এ জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং, ইমিগ্রেশন, ব্যাগেজ ব্যবস্থাপনাসহ প্রতিটি ক্ষেত্রে দ্রুত ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এভিয়েশন খাতের উন্নয়নে নীতিগত সংস্কার, দেশীয় এয়ারলাইনসগুলোকে সমান সুযোগ, এমআরও ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। দীর্ঘমেয়াদে এভিয়েশন হাব পরিচালনার সক্ষমতা ধরে রাখতে ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও জরুরি।
তার মতে, সঠিক পরিকল্পনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে এভিয়েশন শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তিতে পরিণত হতে পারে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।