বিরলে পেট্রোল ঢেলে নারী হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার মর্মান্তিক ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মো. জেদান আল মুসা, পিপিএম।
গত ০২ আগস্ট ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার বিরল থানাধীন ৭নং বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে ভিকটিম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)-কে তার তালাকপ্রাপ্ত স্বামী পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ০৪ আগস্ট ২০২৬ খ্রি. পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তদন্ত কার্যক্রম দ্রুত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেন।
দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মামলার তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।