1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিভক্তি পেরিয়ে ঐক্যবদ্ধ সংবাদকর্মীদের নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৪:২০|
ব্রেকিং নিউজ:
গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১

বিভক্তি পেরিয়ে ঐক্যবদ্ধ সংবাদকর্মীদের নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

সাজ্জাদ মাহমুদ মনির
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
বিভক্তি পেরিয়ে ঐক্যবদ্ধ সংবাদকর্মীদের নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ
বিভক্তি পেরিয়ে ঐক্যবদ্ধ সংবাদকর্মীদের নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

বিভক্তি পেরিয়ে ঐক্যবদ্ধ সংবাদকর্মীদের নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনির :
সুনামগঞ্জের ছাতকে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত হয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি। গত রোববার (৪ জানুয়ারি) রাত ৮টায় শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটে।

সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাংবাদিক মো. খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—দৈনিক সমকাল/নিউ এইজ ও উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলা ও একাত্তরের কথা’র প্রতিনিধি সাকির আমীন, দৈনিক আমার দেশ ও জৈন্তাবার্তার প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন ও দৈনিক যুগভেরীর প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, আমার সময় ডটকমের প্রতিনিধি মো. নুর উদ্দিন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আলম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুশাহিদ আলী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি লুৎফুর রহমান শাওন, এশিয়ান টেলিভিশনের ছাতক প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মো. ফজল উদ্দিন, এশিয়ান টেলিভিশনের সিলেট পশ্চিম প্রতিনিধি এ আর ছায়েম, এনটিভি (ইউরোপ) প্রতিনিধি তাজিদুল ইসলাম, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল এসের ছাতক প্রতিনিধি অজিত কুমার দাস, আলোর দিগন্তের প্রতিনিধি হাকীম ফারুক আহমদ নোমান, দৈনিক আমার বার্তার প্রতিনিধি জুনেদ আহমদ রুনু, দৈনিক আমার সকাল-এর প্রতিনিধি জামরুল ইসলাম রেজা, দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক দেশ বার্তার প্রতিনিধি দিলোয়ার হোসেন এবং দৈনিক প্রভাত বেলার প্রতিনিধি বদরুল আলম খানসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, ছাতকে সাংবাদিকতার একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। বিভক্তি কাটিয়ে মূলধারার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ করে গঠিত এই প্রেসক্লাব উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজাকে আহ্বায়ক এবং দৈনিক মানবকণ্ঠের ছাতক উপজেলা প্রতিনিধি ও ‘সিলেটের তথ্যানুসন্ধান’-এর নির্বাহী সম্পাদক মো. খালেদ মিয়াকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক কালবেলার সাকির আমীন, দৈনিক আমার দেশের প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক সংগ্রামের লুৎফুর রহমান শাওন, এশিয়ান টেলিভিশনের মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল এবং দৈনিক ভোরের চেতনার মো. ফজল উদ্দিন।

নতুন এ আহ্বায়ক কমিটি সাংবাদিক কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রেখে ছাতকের সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper