1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিপাকের মুখে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান - আমার সকাল ২৪ |
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৫|
ব্রেকিং নিউজ:
সেনবাগে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে NFC ইউনাইটেড নোয়াখালীর সেমিফাইনাল নিশ্চিত ৬৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, মৃত্যু ১৮ জনের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি ধনিয়ার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কাজ শুরু সেনবাগে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৩ হাজার ৮০০ টাকা মঠবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগ মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য জামিনে মুক্ত হয়েই আ.লীগ অফিস পরিদর্শনে ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ দৌলতপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ৭ প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত পল্লবীতে ৮ বছরের শিশু রামিসার মরদেহ উদ্ধার, প্রতিবেশী ফ্ল্যাটে মর্মান্তিক ঘটনা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ৯ বছরের শিশু নির্যাতন মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার জন্ম থেকেই মুখে টিউমার, এক চোখে দৃষ্টিহীন—তবুও থামেনি রাবেয়ার স্বপ্নের লড়াই লামায় বিদ্যুতায়িত তারের ফাঁদে গৃহবধূর মৃত্যু মাদারগঞ্জে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে পৈতৃক জমি ফিরে পেলেন রফিক মাস্টার ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার বরিশালে মাদকের টাকা না পেয়ে মা-বাবাকে মারধর, ঘরে ভাঙচুর ও লুট: ছেলেসহ গ্রেপ্তার ৩ হাঁকডাকে মুখরিত কোরবানির হাট, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা দেশে কত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন গায়িকা! তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু গাইবান্ধায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার, ভোগান্তিতে ভোক্তারা মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু: প্রাথমিকভাবে যা জানাল পুলিশ কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটম সংঘর্ষে চালক নিহত গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটোয়ারীর মিরপুরে ৭ বছরের শিশু খুন গাইবান্ধায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় সরকার: পুতুল বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট কুমিল্লায় পেট্রোল ঢেলে তৃতীয় লিঙ্গের মাহিকে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির গ্রেফতার বাঘায় গুলি ছুঁড়ে এক জেলেকে অপহরণ, এলাকায় আতঙ্ক বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির বরিশালে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার মঠবাড়িয়ায় অধ্যক্ষের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের পাঁয়তারার অভিযোগ সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত ঈদ-উল-আজহায় ব্যাংক ছুটি ও খোলা রাখার নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বিপাকের মুখে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

সাইফুল ইসলাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪,
বিপাকের মুখে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান
বিপাকের মুখে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

নওগাঁর মান্দায় তোপের মুখে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মান্দায় বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যাবহার করার অভিযোগে তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল।আন্দোলনকারীদের তোপের মুখে বৃহস্পতিবার সকাল ১১ টারদিকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এ সময় চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জলকে গ্রেপ্তারের দাবিতে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন উত্তেজিত জনতা। সংবাদ পেয়ে সেনা সদস্যরা সেখান পৌছে চেয়ারম্যান উজ্জলকে উদ্ধার করে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসেন। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। আন্দোলনের সমন্বয়ক আব্দুস সামাদ বলেন, ইউনিয়ন পরিষদ সংস্কার কাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান উজ্জ্বল এক লাখ টাকায় শুধুমাত্র রঙের কাজ করে সমুদয় টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া এলজিএসপির বরাদ্দকৃত অর্থের কোনো কাজ না করে আত্মসাৎ করেন তিনি। সমন্বয়ক আব্দুস সামাদ আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চেয়ারম্যান উজ্জ্বল তার নিজস্ব লোকদের দিয়ে কিনে পরে বেশি দামে বাজারে বিক্রি করেন। এ ছাড়া টিসিবি ও ভিজিডির চাল বিতরণ ক্ষেত্রেও ব্যাপক অনিময় করেন চেয়ারম্যান উজ্জল।
জানা গেছে, এডিপি, টিআর ও কাবিখা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থও নয়ছয় করা হয়েছে। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স হতে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন চেয়ারম্যান।
পরানপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান সরদার বলেন, গোপালপুর হাটের উন্নয়নের জন্য ৮ লাখ টাকা ৮২ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। হাটের সিসি ক্যামেরা স্থাপন ও ড্রেন নির্মাণ প্রকল্পে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ দুটি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ লাখ টাকা। সিসি ক্যামেরা স্থাপনের কাজ সমাপ্ত হলেও ড্রেন নির্মাণ কাজটি এখন পর্যন্ত শুরু করা হয়নি। অথচ দু’টি প্রকল্পের বরাদ্দকৃত টাকা উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৪ লাখ ৮২ হাজার টাকারও কোনো হদিস নেই।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল পদত্যাগ পত্র দিয়েছেন। পরে সেনাসদস্যরা তাকে বাড়িতে পৌঁছে দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper