বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

, বিশেষ প্রতিনিধি,
  • আপলোডের সময় : Friday, October 16, 2026,
বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিঙ্গারবিলের আলীনগর বিওপির একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতীয় দিক থেকে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা কার্টন ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধেও সরাইল ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল স্কাফ, ২৭৫ বোতল বিদেশি মদ এবং ১৭৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ মোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাচালানি পণ্যের মূল্য প্রায় ১২৩ কোটি টাকা। এসব ঘটনায় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও জোরদার করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত