
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী জনসভা ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া প্রয়োজন। তিনি বলেন, দেশের জনগণ বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছে এবং সেই আস্থার প্রতিফলন ঘটবে নির্বাচনে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সারওয়ার জাহান, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুর বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।