বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
মো. মিজু সরকার হৃদয় | মাল্টিমিডিয়া প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য বিলকিস ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম। এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ নেওয়ায় উপজেলা কৃষক দলকে ধন্যবাদ। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষক দলের সভাপতি মো. তৌহিদুর রহমান তৌহিদ বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কৃষক দল নিজ উপজেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।