বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. গোলাপ মিয়ার শেষ বিদায়
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. গোলাপ মিয়ার শেষ বিদায়
জহিরুল হক রুবেল | বিশেষ প্রতিনিধি
বেলাবো উপজেলা সদর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বেলাবো উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল হক সবুজের পিতা মো. গোলাপ মিয়া ইন্তেকাল করেছেন। রোববার বার্ধক্যজনিত কারণে ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
জানাজায় অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুম মো. গোলাপ মিয়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি সাদামাটা জীবনযাপনকারী একজন রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জানাজায় উপস্থিত বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব বলেন, ‘আমরা একজন অভিভাবককে হারিয়েছি। তাঁর রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধ থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন সঠিক পথে থেকে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি—এটাই আমাদের প্রত্যাশা।’



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।