বাড়িতে স্ত্রীর লাশ রেখে ফজরের নামাজে গিয়ে মারা গেলেন স্বামীও

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, October 13, 2026,
বাড়িতে স্ত্রীর লাশ রেখে ফজরের নামাজে গিয়ে মারা গেলেন স্বামীও
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাড়িতে স্ত্রীর লাশ রেখে ফজরের নামাজে গিয়ে মারা গেলেন স্বামীও

বাড়িতে স্ত্রীর লাশ রেখে ফজরের নামাজে গিয়ে মারা গেলেন স্বামীও

মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪:

নড়াইল সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামে স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে অসুস্থ হয়ে মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রোমান মোল্যার স্ত্রীর মৃত্যু হয়। এরপর ফজরের নামাজের আজান দিতে ও নামাজ আদায় করতে বাড়ি থেকে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। নামাজ চলাকালে সেখানে অসুস্থ হয়ে পড়েন রোমান মোল্যা। এ সময় উপস্থিত মুসল্লিরা তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ময়লার ভাগাড় থেকে সবুজে রূপান্তর চরফ্যাশনের প্রবেশমুখ ময়লার ভাগাড় থেকে সবুজে রূপান্তর চরফ্যাশনের প্রবেশমুখ

ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বেশির ভাগ সময় অসুস্থ থাকতেন তিনি। শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

তুলারামপুর ইউনিয়নের বাসিন্দা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি জানান, রোববার জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তাঁদের ছেলে জসিম কুয়েত থেকে দেশে ফেরার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত