বালিয়াডাঙ্গীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

বালিয়াডাঙ্গীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : মো. রবিউল আউয়াল
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বছর বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ৬৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।