1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় - আমার সকাল ২৪ |
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| দুপুর ২:৫৭|
ব্রেকিং নিউজ:
শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড সিলেটে বিপুল বিদেশি মদ জব্দ, গ্রেফতার ৩ প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ ফেব্রুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমলো ৩ নং গট্রি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশ ইসলামী আন্দোলনের আমীর রামগঞ্জ ও কমলনগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন রায়পুরে আল-হেরা ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিত্র শবে বরাত: করনীয় ও বর্জনীয় বিষয়সমূহ লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দ ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে আদর্শ কৈখালী গড়ব: গাজী নজরুল ইসলাম ঝিকরগাছার গঙ্গাধারপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশ কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা শিক্ষাপ্রতিষ্ঠানঘেরা ফার্মগেটে দেহব্যবসার অভিযোগ সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় বান্দরবানে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে উঠান বৈঠক জগন্নাথপুরে ‘তালা’ প্রতীকের পক্ষে গণসংযোগে সাবেক মেয়র আক্তার হোসেন মণিরামপুরে নির্বাচনী ব্যানার নিয়ে উত্তেজনা, স্বেচ্ছাসেবক নেতা হাসপাতালে নীলফামারীতে চাঁদাবাজ চক্রের সদস্য ‘জঙ্গি  নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আলীকদমে ধানের শীষের নির্বাচনী পথসভা, ভোটাধিকার ও উন্নয়নের আহ্বান ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাসিরনগরে থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১ শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ বন্দী স্বপ্নীল বন্ধু সংঘের নতুন পরিচালনা টিম অনুমোদিত ফ্যামিলি কার্ডের লোভ দেখালে জনগণ লাল কার্ড দেখাবে: শামীম সাঈদী শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ ধুনটে বরইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা নৈতিক মান ও চিন্তা-শক্তি: স্বার্থের ভিড়ে সত্যের সংকট ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ অটোচালক আটক বালাগঞ্জে নদীভাঙনের হুমকিতে বাজার ও জামে মসজিদ রাজনগরে ধানের শীষের বিশাল জনসভা: ভোটাধিকার ও উন্নয়নের অঙ্গীকার তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’ খেলাফত মজলিস প্রার্থী নিয়ে অপপ্রচারের অভিযোগ লোহাগাড়ায় ভুয়া এনআইডিসহ ৪৫ রোহিঙ্গা আটক

বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

সাইদুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬,
বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়
বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়


সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, বিশেষ প্রতিনিধি ::
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে প্রবাসী সমাজকর্মী ও গুণীজনদের অংশগ্রহণে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় প্রকল্পস্থলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমদ নেছাওর। প্রধান অতিথি হিসেবে প্রকল্প পরিদর্শন করেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মো. ওয়াহিদুর রহমান চৌধুরী

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল ও গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও প্রকল্পের অন্যতম ফাউন্ডার শহীদ আবুল কালাম সেতু, হাজী মো. ইমাম উদ্দিন, ছানাওর আহমদ, শিক্ষানুরাগী মো. বাহারাম খান, জামিয়া ইসলামিয়া খাগদিওর মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী লয়লা, আলতাফ রহমানী চৌধুরী, সিলেট কালীঘাটের ব্যবসায়ী ও সমাজসেবী মো. নজরুল ইসলাম চৌধুরী, প্রকল্পের ফাউন্ডার ইফতিকার আহমদ এবং রুগনপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা এমদাদুল হক

প্রকল্পের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন ঘোষগাঁও মহিলা টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা মকবুল আহমদ, লেখক ও গবেষক এবং দয়ামীর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান এবং সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার নজির উদ্দিন

এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী সদস্য এম এ কাদির, গহরপুর ব্লাড ফাইটার্স-এর সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ, সহসভাপতি মাহদি আহমদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ রিপন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা ‘আত-তাকওয়া’ প্রকল্পের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রবাসী ও দেশীয় দাতাদের সম্মিলিত উদ্যোগে এ প্রকল্প শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপলুল হক। শেষে হাফিজ মাওলানা মকবুল আহমদ-এর পরিচালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন মেটারনিটি ক্লিনিক, এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও নার্সিং হোমের জন্য ভূমি ভরাট, বাউন্ডারি দেয়াল নির্মাণ, দুইটি সংযোগ সড়ক ও বিদ্যুৎ সংযোগের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এতে প্রকল্পের পরবর্তী উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথ সুগম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper