1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা - আমার সকাল ২৪ |
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:৫৫|
ব্রেকিং নিউজ:
কয়ছর আহমেদকে আনোয়ার হোসেনের অভিনন্দন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো—

বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬,
বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা
বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা

বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা

পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়ায় কলা, আনারসসহ বিভিন্ন ফলের গাছ চুরি ও বাগান নষ্টকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দীর্ঘদিনের বিরোধ

স্থানীয় সূত্রে জানা যায়, নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা জাফর আলম (৪৫) দীর্ঘদিন ধরে জানালী পাড়ার ম্রো সম্প্রদায়ের বাগানের ফসল—কলা, আনারস, হলুদসহ বিভিন্ন গাছপালা ও গৃহপালিত পশু (ছাগল ও গরু) চুরি করে আসছিলেন। বিষয়টি একাধিকবার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।

প্রথম দফা হামলা

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জাফর আলম চুরির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। এ ঘটনার অল্পক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে জাফরের ছেলে ও তার সহযোগীসহ ১০–১৫ জন কোদাল, কুঠারসহ দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে অংসং ম্রো (৩০) ও প্রেক্য ম্রো (২৬) গুরুতর আহত হন। হামলাকারীরা পরে জাফরকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং গ্রামবাসীদের হুমকি দেয়।

থানায় অভিযোগ ও বিভ্রান্তি

ঘটনার পর সকাল সাড়ে ১১টার দিকে গ্রামবাসীরা আলীকদম থানায় অভিযোগ জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের সহযোগিতার আশ্বাস দেন। পরে বিকাল ৫টার দিকে থানার পক্ষ থেকে ফোনে থানায় আসতে বলা হলে উপস্থিত গ্রামবাসীদের ওসি জানান—ভুল নম্বরে কল করা হয়েছিল। এতে গ্রামবাসীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

দ্বিতীয় দফা হামলা

বিকাল থেকে থানায় অবস্থান নেওয়ার পর গ্রামবাসীরা টমটমযোগে গ্রামে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে নয়া পাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় নারী-পুরুষসহ ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে আবারও হামলা চালায়। টমটমে থাকা ১৮ জনই আহত হন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গুরুতর আহতদের নাম

১) ডাংয়া ম্রো (৫২), পিতা: মেনসাই ম্রো
২) অমর ত্রিপুরা (৫০), পিতা: নয়া চন্দ্র ত্রিপুরা
৩) প্রেকিক্য ম্রো (২৭), পিতা: মাংইন ম্রো
৪) অংসং ম্রো (৩০), পিতা: কটঙং ম্রো
৫) কটঙং ম্রো (৫০), পিতা: কাই ইন ম্রো
৬) ঙানওয়াই ম্রো (২৭), পিতা: দন রুই ম্রো
৭) লাংছিং ম্রো (৩০), পিতা: মপম ম্রো
৮) মেনরু ম্রো (৪০), পিতা: খাইন দই ম্রো

পুলিশের বক্তব্য

এ বিষয়ে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন,

“আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এলাকাবাসীর সহযোগিতাও কামনা করছি।”

এলাকাবাসীর দাবি

এলাকাবাসীরা জানান,

“দু’দফা হামলার পরও স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা নেই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করতে হবে।”

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নতুন করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper