1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন - আমার সকাল ২৪ |
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৩২|
ব্রেকিং নিউজ:
নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ বিয়ে করলেন কার্টুনিস্ট ও অভিনয়শিল্পী মোরশেদ মিশু চাঁদপুরে আগুনে ৯ বসতঘর ও ৯ রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১১ পরিবার নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ বেলকুচিতে ৫০০ অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ নোয়াখালী বেগমগঞ্জে দাঁতের ল্যাবে অভিযান, ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নোয়াখালীতে বিসিডিএস নেতৃবৃন্দের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আন্দামান ট্রলার ডুবি মামলার আসামিসহ মানবপাচার, মাদক ও অস্ত্র মামলার ১১ মামলার অভিযুক্ত আটক আমেরিকায় নোয়াখালীর সুনাম ছড়িয়ে যাচ্ছেন কৃতি সন্তান এটিএম হায়দার খান গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় পাথরের ট্রাক থেকে ১১২২ পিস এ্যাম্পুলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জাতীয় প্রেসক্লাবে এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ কসবায় ৪২ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ১ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং সুনামগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৯ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সহ-সভাপতি জব্বার বহিষ্কার শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, ৫ ঘণ্টার উদ্ধার অভিযানেও মেলেনি সন্ধান দুর্নীতির অভিযোগের মধ্যেই নীলফামারী থেকে সিলেটে বদলি যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিখোঁজ আজিজ শেখের সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক দুড়াকুটি উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শিক্ষকদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭ কোটি টাকার হেরোইনসহ আটক ১

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আজ আস্থা সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী।

এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ওয়াকাথন (র‍্যালি) বের করা হয়। র‍্যালিটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান আদিবাসী ও সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান, ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

বান্দরবান সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আব্দুর রহমান, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামুনী এবং বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

সভাপতির বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক ম্যা ম্যা নু মার্মা।

এ সময় বক্তারা বলেন, সমাজসেবা কেবল একটি দাপ্তরিক দায়িত্ব নয়—এটি একটি মানবিক অঙ্গীকার। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাগুলো প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। পাশাপাশি বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ একটি বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যতম প্রধান বিভাগ সমাজসেবা অধিদপ্তর। এ বিভাগের কার্যক্রম ও উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরতে প্রতিবছর ২ জানুয়ারি সারা দেশে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। তবে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঘোষিত তিনদিনের জাতীয় শোকের কারণে এ বছর একদিন পিছিয়ে ৩ জানুয়ারি দিবসটি পালিত হয়।

জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ সফল ও সার্থক হোক—এমনটাই প্রত্যাশা সকলের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper