1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবানে এলপি গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৭:৪০|
ব্রেকিং নিউজ:
উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার খিলক্ষেতে ২১ সাংবাদিক সেনা হেফাজতে, পরে মুক্তি মুরাদনগরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে সমর্থন কুড়িল বিশ্বরোডে বাসের রেষারেষি: পথচারী নারী নিহত ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার, মানা হচ্ছে না আচরণবিধি বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার, পৃথক অভিযানে মাদক কারবারি আটক ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম

বান্দরবানে এলপি গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
বান্দরবানে এলপি গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
বান্দরবানে এলপি গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

বান্দরবানে এলপি গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা

পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দিয়েছে এলপি গ্যাসের তীব্র সংকট। কয়েকদিন ধরে ডিলার ও খুচরা পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রান্নায় গ্যাস ব্যবহারকারী পরিবারগুলো ও গ্যাসচালিত যানবাহনের চালকরা। বিশেষ করে এলপিজি অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ির চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না।

ভোর থেকেই শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় শত শত সিএনজি ও অটোরিকশার দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত এলপি গ্যাস। সরবরাহ না থাকায় অনেক ফিলিং স্টেশন বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী শত শত চালক।

গ্যাস না পাওয়ায় হতাশ এক সিএনজি চালক বলেন,
“গতকাল রাত ৩টা থেকে লাইনে দাঁড়ায় আছি। পাম্পের লোক বলে গ্যাস নাই। গাড়ি না চালাইলে রাতে খাবো কী? আমরা খুব বিপদে আছি।”

সংকট শুধু সড়কে সীমাবদ্ধ নয়, পৌঁছে গেছে রান্নাঘরেও। শহরের বিভিন্ন ডিলার পয়েন্টে সিলিন্ডার হাতে হাহাকার করছেন ভোক্তারা। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় কোম্পানি থেকে সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংকট কাটার সম্ভাবনা কম।

এক ডিলার বলেন,
“কোম্পানি থেকে গাড়ি আসতেছে না। আমাদের কিছু করার নাই। কাস্টমার এসে ফিরে যাচ্ছে, আমরাও লোকসানের মুখে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এই সংকট নিরসন না হলে পর্যটননির্ভর বান্দরবানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সরবরাহ স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper