1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন চৌমুহনীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪ রায়পুরে ২ লাখ টাকার প্রকল্পে ৮০ হাজার টাকা কর্তনের অভিযোগ রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধন পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর অসুস্থ স্ত্রী মমতা নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ দিনাজপুর সদর উপজেলার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব বিয়ের অনুষ্ঠানে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন হুইপ আখতারুজ্জামান মিয়া জামিন পাচ্ছেন না সাবেক মেজর সাদিক, এবার আরেক মামলায় গ্রেপ্তার পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময় ‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’ দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩৮ পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক দাফনের পর মৃত ব্যক্তি কি স্বজনদের কথা বা আওয়াজ শুনতে পান? নকল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা: তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ট্রাম্প ‘ব্যর্থতার দায় চাপানোর’ চেষ্টা করছেন: বিশ্লেষক হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে শান্তিগঞ্জের ৬ যুবক নিখোঁজ যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড উল্লাপাড়ায় মেহগনি বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩

মিনহাজ উদ্দীন
  • আপলোডের সময় : Tuesday, March 10, 2026,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩

মিনহাজ উদ্দীন
আলীকদম উপজেলা প্রতিনিধি

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে চোরাচালানবিরোধী অভিযানে গেলে চোরাকারবারীদের অতর্কিত হামলায় দুইজন বিজিবি সদস্য আহত হয়েছেন। পাল্টা প্রতিরোধে এক চোরাকারবারীও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ফুলতলী বিওপির দায়িত্বাধীন রেইক্কাশিয়া পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে ফুলতলী বিওপির টহলদল রেইক্কাশিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় প্রায় ৩০ থেকে ৪০টি মিয়ানমারের গরু নিয়ে একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলা চালায়। এতে ল্যান্স নায়েক মো. রাজু ও সিপাহি মো. শরিফ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে মো. ইসমাইল নামে এক চোরাকারবারী আহত হয়।

আহত বিজিবি সদস্যদের প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ১১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের এমআই রুমে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনায় জড়িত মো. ইসমাইলসহ ১০ থেকে ২০ জন অজ্ঞাত চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইসমাইলের বিরুদ্ধে আগেও একাধিক চোরাচালানের মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper