1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বানিয়াচঙ্গে গোষ্ঠীগত সংঘর্ষে আহত অর্ধশতাধিক - আমার সকাল ২৪ |
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৪৬|
ব্রেকিং নিউজ:
নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ বিয়ে করলেন কার্টুনিস্ট ও অভিনয়শিল্পী মোরশেদ মিশু চাঁদপুরে আগুনে ৯ বসতঘর ও ৯ রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১১ পরিবার নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ বেলকুচিতে ৫০০ অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ নোয়াখালী বেগমগঞ্জে দাঁতের ল্যাবে অভিযান, ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নোয়াখালীতে বিসিডিএস নেতৃবৃন্দের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আন্দামান ট্রলার ডুবি মামলার আসামিসহ মানবপাচার, মাদক ও অস্ত্র মামলার ১১ মামলার অভিযুক্ত আটক আমেরিকায় নোয়াখালীর সুনাম ছড়িয়ে যাচ্ছেন কৃতি সন্তান এটিএম হায়দার খান গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় পাথরের ট্রাক থেকে ১১২২ পিস এ্যাম্পুলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জাতীয় প্রেসক্লাবে এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ কসবায় ৪২ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ১ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং সুনামগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৯ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সহ-সভাপতি জব্বার বহিষ্কার শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, ৫ ঘণ্টার উদ্ধার অভিযানেও মেলেনি সন্ধান দুর্নীতির অভিযোগের মধ্যেই নীলফামারী থেকে সিলেটে বদলি যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিখোঁজ আজিজ শেখের সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক দুড়াকুটি উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শিক্ষকদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭ কোটি টাকার হেরোইনসহ আটক ১

বানিয়াচঙ্গে গোষ্ঠীগত সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ফোরকান উদ্দিন রোমান
  • আপলোডের সময় : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
বানিয়াচঙ্গে গোষ্ঠীগত সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বানিয়াচঙ্গে গোষ্ঠীগত সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বানিয়াচঙ্গে গোষ্ঠীগত সংঘর্ষে আহত অর্ধশতাধিক

 হবিগঞ্জ জেলা প্রতিনিধি
ফোরকান উদ্দিন রোমান

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। আজ সোমবার দুপুরে ওই বিরোধ ফের মাথাচাড়া দিয়ে ওঠে, এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করলে পুলিশ চার রাউন্ড টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং আজ তা সংঘর্ষে রূপ নেয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে হাতাহাতির একটি ঘটনা ঘটেছিল, যার পর স্থানীয় মুরুব্বিরা মীমাংসার চেষ্টা চালাচ্ছিলেন। তবে তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গ্রাম্য আধিপত্যের দ্বন্দ্বকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ নতুন নয় বলে জানিয়েছে স্থানীয়রা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper