1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
*বানিয়াচং প্রেসক্লাব সভাপতির ছেলের ওপর শিবিরের হামলা থানায় লিখিত অভিযোগ দায়ের** - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৩|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান

*বানিয়াচং প্রেসক্লাব সভাপতির ছেলের ওপর শিবিরের হামলা থানায় লিখিত অভিযোগ দায়ের**

ইমরান হোসেন
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
বানিয়াচং প্রেসক্লাব সভাপতির ছেলের ওপর শিবিরের হামলা থানায় লিখিত অভিযোগ দায়ের
বানিয়াচং প্রেসক্লাব সভাপতির ছেলের ওপর শিবিরের হামলা থানায় লিখিত অভিযোগ দায়ের

বানিয়াচং প্রেসক্লাব সভাপতির ছেলের ওপর শিবিরের হামলা

থানায় লিখিত অভিযোগ দায়ের

ইমরান হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হোসেন খান–এর ছেলে শাহরিয়ার খান নাফিজের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ছাত্রশিবির কর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ১নং উত্তর–পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের পুরাতন পশুহাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে। হামলায় নাফিজ গুরুতর আহত হয়ে বর্তমানে বানিয়াচং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই সাংবাদিক ইমদাদুল হোসেন খান বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উপজেলা ছাত্রশিবির সভাপতি আহমদ আলীকে প্রধান আসামি করে আরও দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পটভূমি

মামলার বিবরণে জানা যায়, কিছুদিন আগে হবিগঞ্জ–২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান আযমী দলীয় নেতাকর্মীদের নিয়ে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে প্রবেশ করে নির্বাচন প্রচারণা চালান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে শাহরিয়ার নাফিজও লাইভে এসে এ ঘটনার প্রতিবাদ জানান। এতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর পূর্ব আদমখানী খেলারমাঠে তাকে প্রথম দফায় আক্রমণের চেষ্টা চালানো হয়। নাফিজ দৌড়ে এসে নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে রক্ষা পান।

দ্বিতীয় দফা হামলা

সোমবার গোসল শেষে বিবির দরগাহ জামে মসজিদের পুকুরঘাট থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হন নাফিজ। অভিযোগে উল্লেখ করা নামীয় আসামি উপজেলা ছাত্রশিবির সভাপতি আহমদ আলী, দত্তপাড়ার ইশতিয়াক হাসান সাইমুম, ইনাতখানীর সাব্বির আহমেদসহ ১০–১২ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আহত করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সামাজিক প্রতিক্রিয়া

এ হামলার ঘটনায় বানিয়াচংয়ের সাংবাদিক সমাজ, সুশীল সমাজ এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশের অবস্থান

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper