বানারীপাড়ায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা ও জিডি

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Wednesday, September 16, 2026,
বানারীপাড়ায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা ও জিডি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বানারীপাড়ায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা ও জিডি

বানারীপাড়ায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা ও জিডি

মো. নাজমুল হক নয়ন
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বরিশাল

বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তর গাভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রনি হাওলাদার (৩৫) বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত এজাহার ও সাধারণ ডায়েরি (জিডি নং-৭১২) করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে পূর্বশত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী গৌতম দাস (৬৫), শ্যামল দাস (৫৫), অনুপ দাস (১৮) ও অমিত দাসসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রনি হাওলাদারের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে স্বামীর বস্তাবন্দি… নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে স্বামীর বস্তাবন্দি…

এজাহারে বলা হয়, হামলাকারীরা বসতঘর ভাঙচুরের চেষ্টা করলে রনি হাওলাদার ও তাঁর মা রাশিদা বেগম (৬০) বাধা দেন। এ সময় তাদের মারধর করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে এবং রনিকে হত্যার হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা কোদাল দিয়ে রনির মাথায় আঘাত করার চেষ্টা করে এবং তাকে হত্যা ও রগ কেটে দেওয়ার হুমকি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রনি হাওলাদার বলেন, তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়েছে। প্রাণনাশের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত