1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাগেরহাটে যুবকদের জন্য শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪৫|
ব্রেকিং নিউজ:
বরিশালের গৌরনদীতে প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ আলটিমেটাম রাজপথে, সংসদে নয়: স্পিকারের সতর্কবার্তা ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে কোয়েল মল্লিক শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে বাগেরহাটে যুবকদের জন্য শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে তেলপাম্প ও মোটরসাইকেল অভিযান: অবৈধ তেল জব্দ, জরিমানা আর মোটরসাইকেল আটক বরিশালে জমি বিরোধে ৪ যুবককে কুপিয়ে জখম, সাবেক প্যানেল মেয়রের বিরুদ্ধে অভিযোগ ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭১৯ মামলা শার্শায় পিআইও “রঞ্জু”র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নলকূপে আগুন! চাটখিলে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে আশুগঞ্জে ১৯৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, দুই মাদক কারবারি পলাতক ব্রাহ্মণবাড়িয়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন স্বাস্থ্যসেবা জোরদারে প্রশাসনের অঙ্গীকার সাতকানিয়ায় প্রকাশ্যে মাছে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগ, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন সার ডিলারকে জরিমানা গোমস্তাপুরে শিশু শরীফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ ২৭ এপ্রিল যশোরে আসছেন তারেক রহমান, খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেফতার, পাঁচলাইশে ১০,৫০০ পিস ইয়াবা উদ্ধার বাকলিয়ায় অভিযানে চোর চক্রের সদস্য গ্রেফতার, ১,৫৩০ কেজি কাপড় উদ্ধার নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে

বাগেরহাটে যুবকদের জন্য শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬,
বাগেরহাটে যুবকদের জন্য শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে যুবকদের জন্য শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে যুবকদের জন্য শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

আরিফ হাসান গজনবী, প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে যুব সমাজকে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্পৃক্ত করার লক্ষ্যে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বাগেরহাট জেলা যুব ভবন হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট এর আয়োজনে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর দেওয়ান মুহাম্মদ আবুজার, এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস. এম. মিজানুর রহমান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মোঃ আব্দুল কাদের

বক্তারা বলেন, বর্তমান সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, মাদক, সহিংসতা ও অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে যুবদের সম্পৃক্ততা অপরিহার্য। তারা আরও জানান, দক্ষ ও সচেতন যুবসমাজ গড়ে উঠলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বাগেরহাট জেলার যুব প্রতিনিধি মোঃ সোহানুর রহমান সমসাময়িক অপরাধসমূহ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও তার প্রতিকার বিষয়ে ধারণা প্রদান করেন।

কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় যুবকরা অংশ নেন। দিনব্যাপী আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা নিশ্চিত করা যায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper