1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাগেরহাটে মিথ্যা মামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৩৪|
ব্রেকিং নিউজ:
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১

বাগেরহাটে মিথ্যা মামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫,
বাগেরহাটে মিথ্যা মামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটে মিথ্যা মামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটে মিথ্যা মামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

আরিফ হাসান গজনবী
রামপাল  প্রতিনিধি

বাগেরহাটের রামপালে মিথ্যা মামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের সন্নাসী বাজার মোড়ে দুই সহস্রাধিক এলাকাবাসী এই কর্মসূচিতে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বড় সন্নাসী বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদার, বিএনপি নেতা মোঃ জাহিদুল ইসলাম, হাওলাদার আলমগীর হোসেন, সাজারুল ইসলাম সাজু, শামীম হাসান পলক, শাহ জাহান কুট্টি, আল আমিন শেখ, বেদার হোসেন, হাবিবুর রহমান, এমিলি খানম মিলি, আরাবিয়া খানম চায়না, মোসা: হামিদা বেগম ও তার মেয়ে ফারহানা তাবাচ্ছুম প্রমুখ।

বক্তারা বলেন, বড় সন্নাসী এলাকার বাসিন্দা মৃত এ্যাড. আবুল হোসেনের ব্যক্তিগত জীবনে দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ও তার সন্তানরা খুলনা এবং দ্বিতীয় স্ত্রী মোসা: হামিদা বেগম ও তার মেয়ে ফারহানা তাবাচ্ছুম বড় সন্নাসী এলাকায় থাকতেন। কিন্তু এ্যাড. আবুল হোসেন মারা যাওয়ার পরে, তার বড় স্ত্রী রওশোনারা বেগম ও তার তিন সন্তান ছোট স্ত্রী এবং তার মেয়েকে সম্পত্তির ভাগ থেকে উচ্ছেদের চেষ্টা করে। এর অংশ হিসেবে একাধিকবার মারধর করে। এই মারধর ও অত্যাচারের প্রতিবাদ করায় বড় স্ত্রী ও তার সন্তান ফারজানা তন্নি, রাজিব ইমতিয়াজ পরাগ, ফারহা তামান্না উর্মি, ফারিয়া তাবাচ্ছুম আনি এবং তাদের সহযোগি ইসতিয়াক আহমেদ এলাকাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এর অংশ হিসেবে ফারজানা তন্নি বাদী হয়ে বিএনপি নেতা জাহিদুল ইসলাম হাওলাদারকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। যে মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

মৃত এ্যাড. আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী মোসা: হামিদা বেগম বলেন, আমি আমার স্বামীর বৈধ স্ত্রী। তার সংসারে আমার একটি মেয়ে সন্তান রয়েছে। আমরা কোন অন্যায় চাই না, আমার মেয়ের এবং আমার নায্য অধিকার চাই। কিন্তু বড় স্ত্রীর সন্তানরা আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে চায়। স্থানীয়রা আমাদের পক্ষ নেওয়ার জন্যই এই মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন এই নারী।

মৃত এ্যাড. আবুল হোসেনের মেয়ে ফারহানা তাবাচ্ছুম বলেন, আমার সৎ ভাই আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের মারধর করে। স্থানীয়রা এই অন্যায়ের প্রতিবাদ করলে, তাদেরকে ভয়ভীতি দেখায়, হুমকি দেয় ও এলাকাবাসী ও আমাদের জড়িয়ে মিথ্যা মামলা দেয়। আমরা ন্যায় বিচার চাই।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper