বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে পুরোনো ৪৫০ দলিল পুড়িয়ে ধ্বংস
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে পুরোনো ৪৫০ দলিল পুড়িয়ে ধ্বংস
মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি (বরিশাল বিভাগ), আমার সকাল ২৪
বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংরক্ষিত পুরোনো ও না-দাবিকৃত প্রায় ৪৫০টি দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে যেসব গ্রহীতা তাদের দলিল গ্রহণ করতে আসেননি, সেসব না-দাবিকৃত দলিল সরকারি নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে জনসম্মুখে আগুন দিয়ে এসব দলিল ধ্বংস করা হয়। এ সময় বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার জুবায়ের, সহকারী কর্মচারী, নকলনবিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার জুবায়ের বলেন, সরকারের সব নিয়মনীতি অনুসরণ করেই ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত না-দাবিকৃত দলিলগুলো ধ্বংস করা হয়েছে। এসব দলিলের কপি ইতোমধ্যে বালাম বইতে লিপিবদ্ধ রয়েছে। প্রয়োজন হলে সংরক্ষিত রেকর্ড থেকে অবিকল নকল তোলা যাবে।
তিনি আরও বলেন, গত ২৯ জুন ১৯৬ নম্বর স্মারকের মাধ্যমে এ বিষয়ে প্রথম নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর দলিল ধ্বংসের দিন নির্ধারণ করে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি প্রচার করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।