বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

জিহাদ হোসেন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জে সংসদ সদস্যের বাসভবনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সড়ক যোগাযোগ ও নদীভাঙন রোধসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় ইট সোলিং ও মাটির রাস্তা নির্মাণ, স্টেডিয়াম ও মাঠ ভরাট, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও ক্লাব সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানে টয়লেট ও ওজুখানা নির্মাণ, স্কুল-কলেজ সংস্কার এবং কালভার্ট নির্মাণসহ মোট ১৬৬টি প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পে নগদ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া খাল খনন ও পুনঃখননের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প চলমান ও প্রস্তাবিত রয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কলেজ, স্কুল ও মাদ্রাসা সংস্কারের পাশাপাশি একটি নতুন স্কুল ভবন নির্মাণের প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ অনুদান, খাদ্যশস্য বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে সহায়তার তথ্যও তুলে ধরা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্বাস্থ্য ও জনস্বাস্থ্য খাতে ১ হাজার ১০৫টি টুইন-পিট টয়লেট, চারটি কমিউনিটি টয়লেট, একটি ওভারহেড ট্যাংক এবং ১১৩টি গভীর নলকূপের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।

দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে ৩৫৫ জনকে বয়স্ক ভাতা, ৪১৭ জনকে বিধবা ভাতা এবং ১ হাজার ৫৩৯ জনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার তথ্য দেওয়া হয়। নারী ও শিশু উন্নয়ন খাতে ৩ হাজার ৩০৯ জনকে ভিজিডি কার্ড প্রদান, নারী প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং কিশোর-কিশোরী ক্লাব কার্যক্রমের তথ্যও তুলে ধরা হয়।

কৃষি খাতে ২ হাজার ৮৪০ জন কৃষকের জন্য কৃষক কার্ড, ৭ হাজার ৮০০টি চারা, ১১ মেট্রিক টন ধানবীজ এবং ১২০ দশমিক ৪ মেট্রিক টন জৈব সার বিতরণের তথ্য জানানো হয়। মৎস্য খাতে ৫৫০ কেজি পোনা অবমুক্তকরণ, ঝিনুক চাষ ও খাঁচায় মাছ চাষের বিভিন্ন প্রকল্পের কথাও জানানো হয়।

এলজিইডির আওতায় প্রস্তাবিত কার্পেটিং সড়ক, মসজিদ-মন্দির সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ এবং ড্রেন, পার্ক ও সেতু নির্মাণের বিভিন্ন প্রকল্পের তথ্য তুলে ধরা হয়। পৌরসভা উন্নয়নের আওতায় কার্পেটিং ও আরসিসি রাস্তা নির্মাণ, ড্রেন, পার্ক ও সেতু নির্মাণ, মার্কেট ও সাইক্লোন সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া যুব উন্নয়ন খাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণ প্রদানের কর্মসূচি, ২০ হাজার বৃক্ষরোপণ, হেরিংবোন বন্ড রাস্তা, সেতু-কালভার্ট নির্মাণ এবং নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্পের পরিকল্পনাও তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু, চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত