বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বাকেরগঞ্জ প্রতিনিধি : জিহাদ হোসেন

বরিশালের বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৪আগস্ট) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবুল হোসেন খান।

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আবুল হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বক্তারা বাকেরগঞ্জের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত