বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় ৮ জনকে ৫ লাখ টাকা জরিমানা
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় ৮ জনকে ৫ লাখ টাকা জরিমানা
বাকেরগঞ্জ প্রতিনিধি: জিহাদ হোসেন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মইনখালি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আটজনকে আটক করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মইনখালি এলাকায় কারখানা নদী ও পাণ্ডব নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে আটজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং মোট পাঁচ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ সময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভ্র জ্যোতি বড়াল জানান, নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।