বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার মামলা, স্বামীর জামিন স্ত্রী কারাগারে

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Wednesday, September 16, 2026,
বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার মামলা, স্বামীর জামিন স্ত্রী কারাগারে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার মামলা, স্বামীর জামিন স্ত্রী কারাগারে

বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার মামলা, স্বামীর জামিন স্ত্রী কারাগারে

মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি (বরিশাল বিভাগ)
আমার সকাল ২৪
বরিশাল

বরিশালে জমি বিক্রির বায়না চুক্তি, অর্থ গ্রহণ এবং পরবর্তীতে জমি রেজিস্ট্রি না দেওয়াকে কেন্দ্র করে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মো. আসলাম হাওলাদারের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তার স্ত্রী রহিমা আফরোজা নিপার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে জামিন শুনানি শেষে বিচারক এস এম শরীয়াতুল্লাহ এ আদেশ দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মামলার নথি সূত্রে জানা যায়, বরিশাল নগরীর দক্ষিণ রুপাতলী এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানার সিআর মামলা নম্বর ১৪৬৬/২০২৬ দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে মো. আসলাম হাওলাদার ও তার স্ত্রী রহিমা আফরোজা নিপাকে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে আসলাম হাওলাদারের মালিকানাধীন রুপাতলী মৌজার ৫ দশমিক ৫০ শতাংশ জমি কেনার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। জমিটির মূল্য ২৪ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি করা হয়। এ সময় ৩ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি ২১ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করে পরবর্তী তিন মাসের মধ্যে সাব-কবলা দলিল করে দেওয়ার কথা ছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম… বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম…

বাদীর দাবি, পরবর্তীতে আসামিদের অনুরোধে বায়না চুক্তির মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়। তবে মেয়াদ শেষ হওয়ার পরও জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় তিনি গত ১৭ জুলাই কোতোয়ালি থানায় অভিযোগ করেন। পরে গত ২ আগস্ট আসামিদের লিগ্যাল নোটিশও দেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, গত ৩ আগস্ট আসামিরা ১০ থেকে ১২ জন লোক নিয়ে ওই জমিতে গিয়ে বাদীর বায়না করা জমিতে নির্মিত সীমানাপ্রাচীর ভাঙচুর ও টিনের ঘরের ক্ষতিসাধন করেন। একই সঙ্গে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে না বলে ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বাদী দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৪০৬, ৪২০, ৪৪৮ ও ৫০৬(২) ধারায় আদালতে মামলা করেন।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, আসলাম হাওলাদার বাদীকে হয়রানি করার উদ্দেশ্যে বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ১৩৬৭/২০২৬ ও ১৪৫৬/২০২৬ নম্বরের পৃথক দুটি সিআর মামলা দায়ের করেছেন বলে বাদী অভিযোগ করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মামলাটি বিচারাধীন থাকায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত