বরিশালে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত জায়গা দখলের চেষ্টার অভিযোগ, পরিদর্শনে নাসরীন
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

বরিশালে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত জায়গা দখলের চেষ্টার অভিযোগ, পরিদর্শনে নাসরীন
মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি (বরিশাল বিভাগ), আমার সকাল ২৪
বরিশাল
বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ ও উদ্বেগের কথা জানতে সোমবার (১৪ সেপ্টেম্বর) ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বরাদ্দকৃত জায়গা নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ ও উদ্বেগের কথা শোনেন। এ সময় নাসরীন এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, বরাদ্দকৃত জায়গা রক্ষার বিষয়ে তিনি তাদের পাশে থাকবেন।
স্থানীয়রা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জায়গাটি রক্ষা করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপও দাবি করেন তারা।
উল্লেখ্য, সোনামিয়ার পুল এলাকাটি বিএনপি চেয়ারপারসন ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে পরিচিত।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।