বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই
মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি, বরিশাল বিভাগ, আমার সকাল ২৪
বরিশালের সিনিয়র সাংবাদিক ও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ)-এর সভাপতি পুলক চ্যাটার্জি আর নেই। তিনি দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো সম্ভব হবে।
পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশালের সাংবাদিক ও মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
স্থানীয় কয়েকজন সিনিয়র সংবাদকর্মী জানান, দৈনিক সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।