1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বন কর্মকর্তার বিরুদ্ধে চর ইজারার নামে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

বন কর্মকর্তার বিরুদ্ধে চর ইজারার নামে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
বন কর্মকর্তার বিরুদ্ধে চর ইজারার নামে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ
বন কর্মকর্তার বিরুদ্ধে চর ইজারার নামে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ

বন কর্মকর্তার বিরুদ্ধে চর ইজারার নামে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী রেঞ্জের মৌডুবি বিট কর্মকর্তা শোহেব খানের বিরুদ্ধে চর ইজারা দেওয়ার নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার (৪ আগস্ট) ভুঁইয়াকান্দা পালকি বাজারে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জেলে ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে ভুক্তভোগী বাদল হাওলাদার, মহসিন ভুঁইয়া, মনির তালুকদারসহ অর্ধশতাধিক জেলে অংশ নিয়ে অভিযোগ করেন। তাদের দাবি, মৌডুবি বিট কর্মকর্তা বিভিন্ন নদী তীরবর্তী চর ইজারা দেওয়ার কথা বলে জেলেদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়েছেন। অভিযোগের পর ওই কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

জেলেরা জানান, চর হেয়ার, চর তুফানিয়া, চর তালুকদার, চর তালেব, চর বগলা, চর আশাবাড়িয়া, জাহাজমারা, চর তোফাজ্জেল, গ্যাপের চর, মৌডুবির ভাঙারখাল, কেউর হাওলা, কাজিকান্দাসহ নিজকাটা এলাকার নদী তীরবর্তী প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বনায়ন এলাকায় চর দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, একই চর একাধিক ব্যক্তিকে দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন ওই কর্মকর্তা। জেলেদের মধ্যে কেউ ৬০ হাজার, কেউ ১ লাখ, আবার কেউ ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় জেলে শামীম হাওলাদার বলেন, “চর তালুকদার দেওয়ার কথা বলে বিট কর্মকর্তা আমার কাছ থেকে ১ লাখ টাকা নিয়েছেন। সরকারি নিয়ম-কানুন আমরা বুঝি না। তিনি আমাদের সরলতার সুযোগ নিয়েছেন। একই চর দেখিয়ে একাধিক মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।”

আরেক জেলে অভিযোগ করেন, “সুদে টাকা এনে ৬০ হাজার টাকা দিয়েছি। টাকা না দিলে গাছ কাটার মামলা, বিষ দেওয়ার মামলা দেওয়ার ভয় দেখানো হতো।”

মৌডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহসিন ভুঁইয়া অভিযোগ করেন, চর তুফানিয়া দেওয়ার কথা বলে তার কাছ থেকে প্রথমে দেড় লাখ এবং পরে আরও ২ লাখ টাকা নেওয়া হয়েছে। তিনি বলেন, “চর দিতে না পারলে আমাদের টাকা ফেরত দেওয়া হোক।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৌডুবি বিট কর্মকর্তা শোহেব খান বলেন, “যেসব চর যাকে দেওয়ার কথা ছিল, তাদের দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে টাকা দেওয়ার বিষয় নেই। আপনারা যা খুশি করেন।”

রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা আমির হোসেন বলেন, “জেলেরা যদি কর্মকর্তাকে ঘুষ দিয়ে থাকেন, সেটিও অপরাধ। ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই অপরাধ। অনিয়মের অভিযোগ পাওয়ার পর ওই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বরিশাল উপকূলীয় বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করীম বলেন, “আমার কাছে টাকা নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper