1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বন্যার পদধ্বনি: অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে প্লাবনের শঙ্কা, প্রস্তুত সরকার ও স্বেচ্ছাসেবীরা - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় স্পেন নাকি বেলজিয়াম—কে যাবে শেষ চারে? ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা শুভ সন্ধ্যা সৈকতে নিখোঁজের তিন দিন পর কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার রাজধানীসহ সারা দেশে আরও দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চট্টগ্রামের বন্যা ও ভূমিধস এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বন্যার পদধ্বনি: অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে প্লাবনের শঙ্কা, প্রস্তুত সরকার ও স্বেচ্ছাসেবীরা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, June 28, 2026,
বন্যার পদধ্বনি: অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে প্লাবনের শঙ্কা, প্রস্তুত সরকার ও স্বেচ্ছাসেবীরা
বন্যার পদধ্বনি: অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে প্লাবনের শঙ্কা, প্রস্তুত সরকার ও স্বেচ্ছাসেবীরা

বন্যার পদধ্বনি: অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে প্লাবনের শঙ্কা, প্রস্তুত সরকার ও স্বেচ্ছাসেবীরা

দেশজুড়ে বর্ষা মৌসুমের শুরুতেই বন্যার আশঙ্কা বাড়ছে। অতিভারি বৃষ্টিপাত এবং ভারতের বিভিন্ন অঞ্চলের উজান থেকে নেমে আসা ঢলের কারণে আগামী কয়েকদিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্ভাব্য এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রায় প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চল বন্যার কবলে পড়ে। অনেক সময় এ দুর্যোগ মানবিক সংকটের পাশাপাশি কৃষি, অবকাঠামো ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্ষা মৌসুমের শুরুতেই ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছেছে। কোথাও কোথাও নদীভাঙনের ঘটনাও দেখা দিয়েছে। একই সঙ্গে সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা এবং ময়মনসিংহের সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী তিন দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর জেলার নিম্নাঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম বলেন, দেশের ৬৮টি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যায়।

আবহাওয়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, জুনের শেষভাগ থেকে আগামী ২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এবং উজান এলাকায় মিলিয়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে সংশ্লিষ্ট নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper