1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বন্দরখোলা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৫|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

বন্দরখোলা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক

ঝুমুরী আক্তার সন্ধ্যা
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
বন্দরখোলা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক
বন্দরখোলা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক

বন্দরখোলা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | ঝুমুরী আক্তার সন্ধ্যা

মাদারীপুরের শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের বন্দরখোলা এলাকার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুজ্জান নসু মোড়ল। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বক্তারা জানান, বন্দরখোলা এলাকা থেকে বিপুল ভোটে কামাল জামান মোল্লাকে বিজয়ী করা হবে। তাদের দাবি, এবারের নির্বাচন প্রতীকের নয়—ব্যক্তি ও যোগ্যতার ভিত্তিতে ভোট হবে। বক্তারা আরও প্রত্যাশা ব্যক্ত করেন, নির্বাচিত হলে ভবিষ্যতে তিনি মন্ত্রী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

সভাপতির বক্তব্যে কামরুজ্জান নসু মোড়ল বলেন—
“আমার দীর্ঘ ৫০ বছরের জীবনে জামান মোল্লার মতো উদার, সৎ ও মানবিক মানুষ খুব কমই দেখেছি। আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবো।”

কোহিনূর হাওলাদার তার বক্তব্যে বলেন—
“জামান মোল্লা অত্যন্ত মিশুক ও যোগ্য নেতা। তিনি সবসময় মানুষের কথা শোনেন ও সমস্যার সমাধানে পাশে থাকেন।”

শিবচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা বলেন—
“দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। নানা বাধা সত্ত্বেও জামান মোল্লাকে দমিয়ে রাখা যায়নি। ঢাকাসহ বিভিন্ন স্থানে তিনি আন্দোলনে ভূমিকা রেখেছেন।”

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা বলেন—
“আপনাদের ভালোবাসা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞ। আপনাদের ভোট চাই। আমাকে সংসদে পাঠালে মনে করবেন আপনাদেরই একজন ভাই সংসদে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। নির্বাচিত হলে শিবচরে কোনো অন্যায় হতে দেব না।”

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহান সাজু মোল্লা, কোহিনূর চেয়ারম্যান, গিয়াস মৃধা, ব্যাপারীসহ আরও অনেকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper