বনপাড়ায় শ্বশুরবাড়ি থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

বনপাড়ায় শ্বশুরবাড়ি থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
স্টাফ রিপোর্টার | মোঃ সাগর আহমেদ, নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় শ্বশুরবাড়ি থেকে মেহেরুন (২০) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টার দিকে বনপাড়ার রোকির মোড় এলাকায় স্বামীর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ মেহেরুনের বাবার নাম শাহিন আলম। তাঁর বাবার বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায়। তাঁর স্বামী শিমুল এবং শ্বশুরের নাম সামাদ সরকার। শ্বশুরবাড়ির ঠিকানা রোকির মোড়, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর।
পরিবারের দাবি, ১ সেপ্টেম্বর সকাল ৯টার পর থেকে মেহেরুনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর অবস্থান নিশ্চিত করতে পারেনি পরিবারের সদস্যরা।
মেহেরুনের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁর অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে বা কোথাও দেখে থাকলে ০১৩৩১৭৮৫৩৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
তরুণীর সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।