বদরগঞ্জে লালদীঘি কাছিপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

বদরগঞ্জে লালদীঘি কাছিপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোঃ আবু বক্কর সিদ্দিক, বিশেষ প্রতিনিধি, জাতীয় আমার সকাল ২৪
রংপুরের বদরগঞ্জে রাধানগর লালদীঘি কাছিপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের সহযোগিতায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক নকশায় মসজিদটি পুনর্নির্মাণ করা হবে।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ এবং দীর্ঘদিনের প্রচেষ্টার পর মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে দাতা তোফেল উদ্দিন লালদীঘি কাছিপাড়া জামে মসজিদের নামে ৩২ শতাংশ জমি ওয়াক্ফ হিসেবে দান করেন। পরবর্তীতে তিনি নিজ অর্থায়নে ওই জমিতে তিন গম্বুজবিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন।
তোফেল উদ্দিনের মৃত্যুর পর স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে মসজিদটি পরিচালনা করে আসছেন। সময়ের সঙ্গে এলাকায় জনসংখ্যা ও মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদটিতে জায়গার সংকট দেখা দেয়। পাশাপাশি পুরোনো ভবনটি দীর্ঘদিন ব্যবহারের ফলে নতুন করে নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এ অবস্থায় পুরোনো মসজিদ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের সহযোগিতায় নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মসজিদ নির্মাণের এ উদ্যোগ বাস্তবায়নে এলাকাবাসী ও মুসল্লিদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।