1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত সড়কে ঝরল গণিত শিক্ষকের প্রাণ, শোকে স্তব্ধ নুরাইনপুর দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র

বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ

আল নাহিয়ান আবিদ
  • আপলোডের সময় : Monday, June 8, 2026,
বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ
বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ

বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ

আল নাহিয়ান আবিদ
মাতামুহুরী, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে ফাহিম নামে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ডা. রাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ জুন সকালে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফাহিম। পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি বাড়িতে ফিরে আসেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর রোগীর একাধিকবার পড়ে যাওয়া, চলাফেরায় অক্ষমতা এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতির বিষয়টি চিকিৎসককে জানানো হলেও প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। দীর্ঘ সময় তাকে স্যালাইন দিয়ে রাখা হয় এবং অবস্থার অবনতি ঘটলেও চিকিৎসক সরাসরি রোগীকে পর্যবেক্ষণ করতে আসেননি বলে দাবি করেন তারা।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রথম স্যালাইন শেষ হওয়ার পর ফাহিম তীব্র মাথাব্যথা ও বমির কথা জানান। এ সময় চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রোগীকে সরাসরি না দেখে নার্সদের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে।

স্বজনদের দাবি, রোগীর অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠলেও সম্ভাব্য স্ট্রোক কিংবা উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের অবহিত করা হয়নি। পরবর্তীতে বিকেলের দিকে হাসপাতালেই ফাহিমের মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, মৃত্যুর পর দায় এড়াতে রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পাশাপাশি চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র ও প্রেসক্রিপশন পরিবর্তনের অভিযোগও তুলেছেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. রাকিব। তিনি বলেন, রোগীকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসা নথিপত্রে কোনো ধরনের জালিয়াতি বা তথ্য গোপনের অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে নিহতের পরিবার কক্সবাজারের সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা হাসপাতালের সিসিটিভি ফুটেজ, চিকিৎসা নথি এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper