বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় ইলেকট্রনিক্স দোকানে ১১ হাজার…
- আপলোডের সময় : Wednesday, November 4, 2026,

বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় ইলেকট্রনিক্স দোকানে ১১ হাজার…
মোঃরবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার
বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক সাতমাথায় একটি ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে ১১ হাজার ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দোকানটির মালিক রঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, সাতমাথার টিএমএসএস ভবনের নিচতলায় অবস্থিত রঞ্জু ইলেকট্রনিক্সে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ইলেকট্রনিক্সের দোকানের আড়ালে এত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একটি সময় বগুড়ায় গাড়ির ব্যবসা, সিনেমা হল কিংবা পোলট্রি খামারসহ বিভিন্ন খাতে ব্যবসা-বাণিজ্যের প্রসার দেখা যেত। সময়ের পরিবর্তনে অনেক ব্যবসার জৌলুশ কমেছে। কিন্তু বর্তমানে দ্রুত বিপুল অর্থের মালিক হওয়ার লোভে কিছু অসাধু ব্যক্তি মাদক কারবারের মতো ভয়ংকর অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে ট্যাপেন্টাডল ট্যাবলেটের অবৈধ কারবার যুবসমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। অর্থের লোভে এ ধরনের মাদক ব্যবসার সঙ্গে কেউ জড়িয়ে পড়লে তার প্রভাব শুধু ব্যক্তি বা পরিবারে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়।
বগুড়ার মতো গুরুত্বপূর্ণ শহরের প্রাণকেন্দ্রে একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল উদ্ধারের ঘটনা মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এনেছে। শুধু বাহক বা খুচরা বিক্রেতা নয়, মাদক সরবরাহের উৎস, অর্থের জোগানদাতা এবং এর পেছনে জড়িত চক্রকেও তদন্তের আওতায় আনার দাবি সচেতন মহলের।
মাদক কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।