বগুড়ায় সার, জ্বালানি ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

বগুড়ায় সার, জ্বালানি ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি, বগুড়া
সার সংকট, গ্যাস ও জ্বালানি তেলের পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বগুড়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বগুড়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের কালিতলা বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
কর্মসূচিতে বিতরণ করা লিফলেটে দেশের সার সংকটের বর্তমান পরিস্থিতি, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার সরবরাহব্যবস্থার উন্নয়নে করণীয় বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি গ্যাস খাতের সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ, জ্বালানি তেল নিয়ে বিগত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও তার প্রভাব এবং বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাজার পরিস্থিতি মোকাবিলা এবং বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কেও লিফলেটে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
এ সময় মো. রেজাউল করিম বাদশার সঙ্গে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা কালিতলা বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং জাতীয় অর্থনীতি ও জনজীবনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির কার্যক্রমে অংশ নেন।
আয়োজকদের উদ্যোগে এ কর্মসূচির মাধ্যমে সার, গ্যাস, জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি এসব বিষয়ে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।