বগুড়ায় ‘ন্যাংরা বকুল’কে গলাকেটে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি আটক

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Thursday, October 1, 2026,
বগুড়ায় ‘ন্যাংরা বকুল’কে গলাকেটে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি আটক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বগুড়ায় ‘ন্যাংরা বকুল’কে গলাকেটে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি আটক

বগুড়ায় ‘ন্যাংরা বকুল’কে গলাকেটে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি আটক

মো. আতিকুর রহমান
ক্রাইম রিপোর্টার, বগুড়া

বগুড়ায় রাকিবুল হাসান বকুল ওরফে ‘ন্যাংরা বকুল’ (৩৯) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার দুপুর ৩টার দিকে নগরীর ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত বকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ জানিয়েছে, নিহত বকুলের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা ও নারী নির্যাতনসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

মেহেরপুর সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার মেহেরপুর সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারভীন আক্তারের সঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে ২০২৪ সালের সেপ্টেম্বরে বকুলের বিরুদ্ধে নারী নির্যাতন ও শিশু দমন ট্রাইব্যুনালে মামলা করেন পারভীন। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বকুলের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে শ্বশুরবাড়িতে যান বকুল। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বিবাদ শুরু হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বকুলকে কুপিয়ে জখম করার পর গলাকেটে হত্যা করেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

আসামি আটকের সময় রমজান আলী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার ওপর হামলার চেষ্টা করেন নিহতের স্বজনেরা। পরে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসআরবি বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নাসির উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আটক দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত