
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (তারিখ) বগুড়া ডিএনসি’র ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ অন্তর হোসেন (৩২), পিতা: মোঃ উজ্জ্বল হোসেন, বাসিন্দা: সবুজবাগ, সেউজগাড়ী, বগুড়া এবং
মোঃ কাওসার (১৯), পিতা: মোঃ সংগ্রাম, বাসিন্দা: ছোটজিনোর, আদমদিঘী, বগুড়া।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।