1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান - আমার সকাল ২৪ |
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৩৬|
ব্রেকিং নিউজ:
তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার “জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” সুনামগঞ্জ হাওরে বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ সময়মতো শেষের নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মেলান্দহে পুলিশের হস্তক্ষেপে সচল সেচ পাম্প, বাঁচল ১৫০ বিঘা বোরো আবাদ ধর্ষণ ও চাঁদাবাজিতে রাজনৈতিক আশ্রয় নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান নবাবগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল: সংহতি ও ঐক্যের প্রদর্শনী নরসিংদীতে বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা: প্রধান আসামি নূরা গাজীপুর থেকে গ্রেপ্তার নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্ত শুরু বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশবাহী গাড়ি খাদে, আহত ৮ সদস্য—দুজনের অবস্থা গুরুতর মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা যশোরস্থ বল্লা ফাউন্ডেশনের ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুর্নীতির মামলায় কেজরিওয়াল বেকসুর খালাস গুলশান হত্যাকাণ্ড: সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল দায়িত্বে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী কালিয়াকৈর-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৮ দোকান পুড়ে ছাই, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ নারায়ণগঞ্জের সন্তান মুশতাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত

বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান

মো: রবিউল ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ১, ২০২৬,
বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান
বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান

বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান

মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর চন্দ্র রায় (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির জেলা কার্যালয়, বগুড়ার একটি টিম শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় আদিবা ক্ল্যাসিক পরিবহনের একটি যাত্রীবাহী কোচ (রেজি: ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩)-এর G-3 সিটে টিকিটবিহীন বসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ৬ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তল্লাশিকালে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর লেবেলবিহীন একটি খালি পানির বোতলের নিচে লাল রঙের টিস্যু ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো সাদা রঙের জিপারযুক্ত তিনটি পলি প্যাকেট ছিল।

প্রথম প্যাকেটে ২,৫০০ পিস,
দ্বিতীয় প্যাকেটে ২,৫০০ পিস এবং
তৃতীয় প্যাকেটে ১,৯৫০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়।

সর্বমোট ৬,৯৫০ (ছয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি নকিয়া বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি শ্রী শংকর চন্দ্র রায় (৫৭), পিতা-মৃত রমেশ চন্দ্র, মাতা-মৃত সরলা বালা, সাং-শিংজানি, ডাকঘর-কমলপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper