
সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়া জেলায় সাংবাদিকদের সংগঠন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৮০ সদস্যবিশিষ্ট এ কমিটিতে জেলার অভিজ্ঞ ৮ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সবুর শাহ লোটাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুমন সরদার।
কমিটির অন্যান্য পদে রয়েছেন তিনজন সহ-সভাপতি, তিনজন সহ-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কোষাধ্যক্ষ ও মিডিয়া উন্নয়ন সম্পাদক। পাশাপাশি ১১ সদস্যের একটি নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সৈয়দ ফজলে রাব্বি ডলারের সভাপতিত্বে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী পেশাজীবী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে তারা কাজ করবে