1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বগুড়ায় ‘গ্রীন সিগন্যাল’ পাওয়া বিএনপির প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত। - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৭:১৬|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

বগুড়ায় ‘গ্রীন সিগন্যাল’ পাওয়া বিএনপির প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত।

সাজেদুল ইসলাম রাসেল
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
বগুড়ায় ‘গ্রীন সিগন্যাল’ পাওয়া বিএনপির প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত।
বগুড়ায় ‘গ্রীন সিগন্যাল’ পাওয়া বিএনপির প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত।

বগুড়ায় ‘গ্রীন সিগন্যাল’ পাওয়া বিএনপির প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত।

সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি, বগুড়া

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ঘোষণার পর থেকেই বগুড়ায় রাজনীতির মাঠে শুরু হয়েছে নানামুখী তৎপরতা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই ও সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে।

জেলায় মোট সাতটি সংসদীয় আসন থাকায় এখানে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে আগেভাগেই। বিশেষ করে বিএনপি ইতোমধ্যে পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক, শোডাউনসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে নির্দেশ দিয়েছেন। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—দলের যাকে প্রার্থী করা হবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বগুড়ার পাঁচ আসনে যেসব নেতাকে মাঠে নামতে বলা হয়েছে তারা হলেন—

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম

বগুড়া-২ (শিবগঞ্জ): জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া): সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আবদুল মহিত তালুকদার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট): সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন—মনোনয়ন যাকে দেওয়া হবে, তার পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো বিশৃঙ্খলা বা বিভেদ সৃষ্টি করা যাবে না।”

অন্যদিকে জামায়াতে ইসলামীও সাতটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে। জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার জানান, বর্তমানে এককভাবে প্রার্থী দেওয়া হলেও ভবিষ্যতে ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাসদও বগুড়ার বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আবদুর রউফসহ অন্যান্য প্রার্থীরাও প্রচারণা শুরু করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরাঞ্চলের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে তুমুল। বিএনপির ঐক্য ও প্রার্থীদের মাঠে কাজের দক্ষতাই নির্ধারণ করবে ধানের শীষের ভাগ্য।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper