1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, July 11, 2026,
ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার
ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার দাবি, ভয় পাওয়ার কথা যদি কারও থাকে, তবে সেটি ফ্রান্সেরই—কারণ সাম্প্রতিক সময়ে স্পেনই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।

শেষ আটে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। অন্যদিকে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ফ্রান্স।

গত তিন বছরে এটি হবে স্পেন-ফ্রান্সের তৃতীয় লড়াই। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন।

বেলজিয়ামকে হারানোর পর সাংবাদিকদের ইয়ামাল বলেন, “ফ্রান্স যদি কাউকে ভয় পাওয়ার মতো কোনো দল মনে করে, তাহলে সেটা আমরা। আমরা তাদের আগেও বিদায় করেছি, দুইবার হারিয়েছি। আমার মতে, এই বিশ্বকাপের সেরা দুটি দল স্পেন ও ফ্রান্স। তবে আমাদের কোনো ভয় নেই।”

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম সেমিফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, “ফ্রান্সের শক্তি সম্পর্কে আমরা জানি। তবে এটাও জানি, তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। ম্যাচটি হবে শক্তি ও গতির লড়াই। জিততে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।”

বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও স্পেন এখনো পুরোপুরি নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি। গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করার পর সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে নকআউটে ওঠে তারা। এরপর অস্ট্রিয়াকে সহজে হারালেও পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পায় স্প্যানিশরা।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফেরা ইয়ামালের মতে, প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশলের কারণেই স্পেনের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল খেলতে কিছুটা সমস্যা হচ্ছে।

তিনি বলেন, “অনেকের মনে হতে পারে আমরা দারুণ খেলছি না। কিন্তু আমাদের বিপক্ষে সবাই রক্ষণাত্মকভাবে খেলে। কেউ সমানে-সমান লড়াই করতে আসে না। তারপরও আমরা জিতছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও যোগ করেন, “সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুব খুশি। এখন লক্ষ্য একটাই—ফাইনালে ওঠা।”

আগামী সোমবার ১৯ বছরে পা দিতে যাওয়া বার্সেলোনার এই তারকা চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে একটি গোল করেছেন। এখন তার চোখ স্পেনকে আরেকটি বিশ্বকাপের ফাইনালে তোলার দিকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper