ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, নষ্ট বিপুল খাদ্যপণ্য

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, October 13, 2026,
ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, নষ্ট বিপুল খাদ্যপণ্য
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, নষ্ট বিপুল খাদ্যপণ্য

ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, নষ্ট বিপুল খাদ্যপণ্য

ফ্রান্সে শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। হামলার কারণে বিভিন্ন দোকানের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কয়েকটি সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় ফ্রান্সের শীর্ষস্থানীয় সুপারমার্কেট চেইন ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ ও ই লেক্লের্কসহ একাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানগুলো ঘটনাটিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইন্টারমার্শে ও এর সহযোগী ব্র্যান্ড নেট্টোর অন্তত ৩০০টি দোকান হামলার শিকার হয়েছে। এ ছাড়া কো-অপারেটিভ ইউর ১০০টির বেশি আউটলেটে হামলার প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ক্যারেফুর জানিয়েছে, তাদের ৮০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, মোনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের মধ্যে আনুমানিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। ই লেক্লের্ক জানিয়েছে, তাদেরও বেশ কয়েকটি দোকান হামলার লক্ষ্যবস্তু ছিল।

যশোরে সহস্রাধিক গাছ কাটার উদ্যোগ ঘিরে উদ্বেগ যশোরে সহস্রাধিক গাছ কাটার উদ্যোগ ঘিরে উদ্বেগ

প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ফ্রান্সজুড়ে কয়েকটি বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সংযুক্ত রেফ্রিজারেশন ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার পর ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, হামলার প্রভাব অন্য দেশেও পড়েছে কি না, তা খতিয়ে দেখতে ফ্রান্স ইউরোপের অন্যান্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। একই সঙ্গে দেশটির অন্যান্য প্রতিষ্ঠানও সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে কি না, তা মূল্যায়ন করছেন কর্মকর্তারা।

তবে হামলার পেছনে কারা জড়িত, কীভাবে রেফ্রিজারেশন ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত