1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৮:০৩|
ব্রেকিং নিউজ:
উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার খিলক্ষেতে ২১ সাংবাদিক সেনা হেফাজতে, পরে মুক্তি মুরাদনগরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে সমর্থন কুড়িল বিশ্বরোডে বাসের রেষারেষি: পথচারী নারী নিহত ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার, মানা হচ্ছে না আচরণবিধি বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার, পৃথক অভিযানে মাদক কারবারি আটক ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম

ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক

মোঃ রফিকুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬,
ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক
ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক

ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক

মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪ নিউজ:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে জিরো লাইনে নতুন ফোর লেন সড়ক নির্মাণ নিয়ে উদ্ভূত উত্তেজনা নিরসনে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি–বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, জিরো লাইনে নতুন কোনো সড়ক নির্মাণ করা হবে না।

সোমবার বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। ভারতের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোচবিহার-৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে. কে. রাও।

বৈঠকে সীমান্তের সার্বভৌমত্ব, নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক সীমান্ত আইন এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সীমান্ত এলাকায় যেকোনো অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ জিরো লাইনে নতুন কোনো ফোর লেন বা অন্য কোনো সড়ক নির্মাণ করবে না। তিনি বলেন, বিএসএফ শুধু ব্রিটিশ আমলে নির্মিত বিদ্যমান সড়কটির সংস্কার করছে এবং নতুন নির্মাণের কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে সীমান্ত এলাকায় কোনো উন্নয়ন কার্যক্রম গ্রহণের প্রয়োজন হলে তা অবশ্যই দুই দেশের মধ্যে পূর্বানুমোদন ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পন্ন হবে।

এদিকে, সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রকৃত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে বিজিবির একটি তদন্ত দল শিগগিরই সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ফুলবাড়ী সীমান্তের জিরো লাইনে বিএসএফ কর্তৃক নতুন ফোর লেন সড়ক নির্মাণ শুরু হলে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক আপত্তি জানানো হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবির কঠোর অবস্থান ও কূটনৈতিক তৎপরতার ফলে শেষ পর্যন্ত বিএসএফ নির্মাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।

সর্বশেষ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকে জিরো লাইনের প্রায় এক কিলোমিটার দীর্ঘ পুরোনো সড়ক নতুন করে নির্মাণ না করে কেবল সংস্কার কাজ চালানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper