ফুলবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা

মোঃ রফিকুল ইসলাম
, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Wednesday, November 4, 2026,
ফুলবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফুলবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা

মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাইজদী পার্ক পরিদর্শন করলেন জনপ্রশাসন সচিব মাইজদী পার্ক পরিদর্শন করলেন জনপ্রশাসন সচিব

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় দিবসটি উপলক্ষে ফুটবল প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, সমবায় কর্মকর্তা বিধুভূষণ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মালেক এবং উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু।

এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত