1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফুলবাড়ীতে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ওপেন হাউজ ডে - আমার সকাল ২৪ |
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৪০|
ব্রেকিং নিউজ:
নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ বিয়ে করলেন কার্টুনিস্ট ও অভিনয়শিল্পী মোরশেদ মিশু চাঁদপুরে আগুনে ৯ বসতঘর ও ৯ রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১১ পরিবার নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ বেলকুচিতে ৫০০ অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ নোয়াখালী বেগমগঞ্জে দাঁতের ল্যাবে অভিযান, ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নোয়াখালীতে বিসিডিএস নেতৃবৃন্দের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আন্দামান ট্রলার ডুবি মামলার আসামিসহ মানবপাচার, মাদক ও অস্ত্র মামলার ১১ মামলার অভিযুক্ত আটক আমেরিকায় নোয়াখালীর সুনাম ছড়িয়ে যাচ্ছেন কৃতি সন্তান এটিএম হায়দার খান গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় পাথরের ট্রাক থেকে ১১২২ পিস এ্যাম্পুলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জাতীয় প্রেসক্লাবে এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ কসবায় ৪২ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ১ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং সুনামগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৯ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সহ-সভাপতি জব্বার বহিষ্কার শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, ৫ ঘণ্টার উদ্ধার অভিযানেও মেলেনি সন্ধান দুর্নীতির অভিযোগের মধ্যেই নীলফামারী থেকে সিলেটে বদলি যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিখোঁজ আজিজ শেখের সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক দুড়াকুটি উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শিক্ষকদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭ কোটি টাকার হেরোইনসহ আটক ১

ফুলবাড়ীতে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ওপেন হাউজ ডে

মোঃ রফিকুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
ফুলবাড়ীতে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ওপেন হাউজ ডে
ফুলবাড়ীতে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ওপেন হাউজ ডে

ফুলবাড়ীতে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ওপেন হাউজ ডে

মোঃ রফিকুল ইসলাম
(কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪ নিউজ

পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশগ্রহণমূলক পুলিশিং জোরদারের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় ফুলবাড়ী থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ইসলামী আন্দোলন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রহমান, এবি পার্টির উপজেলা আহ্বায়ক ফজর আলী এবং উপজেলা প্রশাসন স্কুল ও শিশু কানন ফুলবাড়ীর অধ্যক্ষ হাবিবুর রহমান।

সভায় বক্তারা ফুলবাড়ী উপজেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মাদক চোরাচালান, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা একটি সম্মিলিত দায়িত্ব। জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। পুলিশ সবসময় জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ওপেন হাউজ ডে’র মাধ্যমে জনগণের কথা সরাসরি শোনা যায়, যা জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলবাড়ী থানার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper