1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ইছার কর্মীদের - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:১৮|
ব্রেকিং নিউজ:
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বগুড়ার সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ কাহারোলে দেশের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখননের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ঢাকা মহানগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

ফরিদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ইছার কর্মীদের

মো: শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
ফরিদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ইছার কর্মীদের
ফরিদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ইছার কর্মীদের

ফরিদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ইছার কর্মীদের

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুর-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছার কর্মীরা। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ইছার সমর্থকদের আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোদাররেছ আলী ইছা।

সমাবেশের ব্যানারে লেখা ছিল— ‘৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে কর্মী সমাবেশ।’ কর্মীদের স্লোগান ও ফেস্টুনে ছিল— ‘যোগ্য নেতা ইছা ভাই এমপি হিসেবে তাকে চাই,’ ‘রাজপথের ইছা ভাই আমরা তোমাকে ভুলি নাই— দুর্দিনে পাশে ছিলেন ভাই, এমপি হোক ইছা ভাই।’

সভায় ফরিদপুর সদরের ১২টি ইউনিয়ন পরিষদ ও পৌর এলাকার ২৭টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক শহীদ পারভেজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম ও যুবদলের সভাপতি রাজীব হাসান।

বক্তারা বলেন, ইছা ভাই ৪৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নেতাকর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে থেকেছেন। তাই তাকে ফরিদপুর-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান তারা। বক্তারা আরও বলেন, ইছাকে মনোনয়ন না দিলে ফরিদপুর-৩ আসনের জনগণ এ সিদ্ধান্ত মেনে নেবে না।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, “আপনারা আমাকে প্রার্থী হিসেবে দেখতে চান— এজন্য আপনাদের অভিনন্দন ও ধন্যবাদ। আপনাদের প্রত্যাশা বিএনপির হাইকমান্ডের কাছে পৌঁছে যাবে। হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্ত মাথা পেতে নেব।”

উল্লেখ্য, ফরিদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ। গত ৩ নভেম্বর এ মনোনয়ন ঘোষণা করা হয়। এর ১৩ দিন পর ইছাকে মনোনয়ন দেওয়ার দাবিতে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper